এবার টিম অ্যাটলাস ও কোডব্লাকের ইন্দোনেশিয়া জয়
এবার ইন্দোনেশিয়া জয় করলো বাংলাদেশের তারুণ্যদ্দীপ্ত রোবটিক দল টিম অ্যাটলাস। জাকার্তায় অনুষ্ঠিত বিজ্ঞান, পরিবেবশ এবং প্রকৌশল প্রতিযোগিতার বৈশ্বিক আসর ডব্লিউএসইইসি ২০২৪ এ স্বর্ণ পদক সহ আরো দুইটি সম্মাননা জিতলো দলটি।
ইন্দোনেশিয়া ইয়াং সায়েনন্স অ্যাসোসিয়েশনের আয়োাজনে প্যানক্যাসিলা বিশ্ববিদ্যালয়ে ১৩-১৬ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রযুক্তি ক্যাটাগরিতে পানি দূষণ প্রতিরোধী সমাধান ব্লু-বট নিয়ে স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের টিম অ্যাটলাস। সানি জুবায়ের নেতৃত্বে এই দলে ছিলেন আতিক শাহরিয়ার হাসান, আব্দুল্লাহ ইবনে হাসান, মোঃ মারুফ মিয়া এবং মোঃ আল মাহমুদ আলিফ।
এছাড়াও প্রতিযোগিতায় উদ্ধারকারী রোবট প্রহরী নিয়ে একই ক্যাটাগরিতে গোল্ড মাইসো সিলভার অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের একমাত্র নারী রোবট টিম কোড ব্লাক। জান্নাতুল ফেরদৌস ফাবিনের নেতৃত্বে এই দলে আছেন নুসরাত জাহান সিনহা, নুসরাত জাহান নওরিন, সানিয়া ইসলাম সারা এবং তাহিয়া রাহমান বিভোর।







